ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে অংশ নেয়া ৬৪ কোম্পানির মোট ৩৮ কোটি ১২ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, ব্লক মার্কেটে আজ সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন করেছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটি ৪ কোটি ৭৬ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। এদিন সি পার্ল বিচ ৪ কোটি ৬২ লাখ ২২ হাজার টাকার শেয়ার ব্লকে লেনদেনের মাধ্যমে দ্বিতীয় স্থানে এবং বাংলাদেশ স্টিলের ব্লক মার্কেটে ৩ কোটি ৯৮ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও ব্লক মার্কেটে জেমিনি সি ফুড, ওরিয়ন ফার্মা, ফনিক্স ফাইন্যান্স ফাস্ট মিউচুয়াল ফান্ড, এ্যাসোসিয়েটেড অক্সিজেন, স্কয়ার ফার্মা, বিকন ফার্মা এবং সানলাইফ ইন্সুরেন্স লেনদেন করেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.





























Recent Comments