ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১১ ডিসেম্বর, রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫৩টি কোম্পানির মোট ৮৭ লাখ ৩৭ হাজার ৩৪০টি শেয়ার ৭৩ কোটি ৬৩ লাখ টাকায় লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছ স্যালভো কেমিক্যাল। কোম্পানিটি ১৯ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া তালিকার দ্বিতীয় স্থানে রেনেটা লিমিটেড ১৫ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে এবং ইন্ট্রাকো ৮ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে বীচ হ্যাচারি, বাংলাদেশ সাবমেরিন কেবল, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ফরচুন সুজ, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, সীপার্ল বীচ এবং সানলাইফ ইন্স্যুরেন্স।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments