বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদবড় দরপতনে নজরদারিতে ১১ সিকিউরিটিজ হাউজ
spot_img
spot_img

বড় দরপতনে নজরদারিতে ১১ সিকিউরিটিজ হাউজ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বড় দরপতনের ঘটনা ঘটেছে। এ দর পতনের পেছনে কোন রকম কারসাজি হয়েছে কিনা তা খতিয়ে দেখছে কমিশন। এছাড়া ১১টি সিকিউরিটিজ হাউজের ওপর নজরদারি বাড়িয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলা‌দেশ সি‌কিউ‌রি‌টিজ অ্যান্ড এক্স‌চেঞ্জ ক‌মিশন (বিএসইসি)।

আজ রোববার (০৭ ফেব্রুয়া‌রি) বি‌কে‌লে ডিএসইর সার্ভিলেন্স বিভা‌গের সঙ্গে বৈঠক ক‌রে‌ এ সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। এ বৈঠ‌কে সভাপতিত্বে করেন বিএসইসি কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ।

জানা গে‌ছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত ৮টি কোম্পানির শেয়ার বি‌ক্রির চাপের কার‌ণে বড় দর পত‌নের ঘটনা ঘ‌টে‌ছে। আর ১১টি ব্রোকারেজ হাউজ থেকে ওই ৮টি কোম্পানির শেয়ার বিক্রির চাপ ছিল বলে লক্ষ্য ক‌রে‌ছে বিএসইসির সার্ভিলেন্স বিভাগ। ওই ৮টি কোম্পা‌নির শেয়ার বিক্রির চাপে সূচক কমেছে ৮০ পয়েন্ট।

ওই কোম্পা‌নিগু‌লোর মধ্যে রয়েছে – বিএটি‌বি‌সি, বেক্সিমকো, বে‌ক্সিম‌কো ফার্মা, লাফার্জহোলসিম, লংকাবাংলা ফাইনান্স, স্কয়ার ফার্মা ইত্যা‌দি।

‌বিএসইসি সূ‌ত্রে জানা গে‌ছে, এখন থে‌কে লেনদেন সময়ে বাজার পর্যবেক্ষণে আরো বে‌শি গুরুত্ব দেয়া হবে। পাশাপা‌শি অস্বাভাবিক লেনদেন হওয়া ব্রোকার হাউসগুলোর ওপর নজরদারি বাড়া‌নো হবে।

এ বিষয়ে বিএসইসি নির্বাহী প‌রিচালক ও মুখপাত্র ‌মোহাম্মদ রেজাউল করিম বলেন, অস্বাভাবিক দর পতনের কারণ খতিয়ে দেখছে বিএসইসি। এ পতনের পিছনে কোন কারসাজি রয়েছে কিনা তাও তথ্য-প্রমাণসহ খতিয়ে দেখা হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments