ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ব্যাটিংয়ে সংগ্রহটা ছিলো বাংলাদেশের সর্বোচ্চ। বোলিংয়ে নেমেও শুরুতেই আশা জাগিয়েছিলো বাংলাদেশের মেয়েরা। কিন্তু শেষ পর্যন্ত শেই আশার আর ধরে রাখতে পারলো না। শ্রীলঙ্কার কাছে ৭ উইকেটে হেরেই বিশ্বকাপ যাত্রা শুরু করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

রোববার রাতে কেপটাউনের সাহারা পার্কে বাংলাদেশ টস জিতে আগে ব্যাটিং করে ৮ উইকেটে ১২৬ রান তোলে। রান তাড়া করতে নেমে ১০ বল হাতে রেখে ৭ উইকেটে জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ শুরু করা লঙ্কানরা তুলে নিলো টানা দ্বিতীয় জয়।
ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারের প্রথম বলেই রান আউট হয়ে খালি হাতে ফেরেন মুরশিদা আক্তার। তবে শামীমা সুলতানা, সোবহানা মুস্তারি আর নিগার সুলতানা জ্যোতির ছোট ছোট রানে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেটে ১২৬ রান সংগ্রহ করে টাইগ্রেসরা। শামীমা ১৩ বলে ২০, সোবহানা ৩২ বলে ২৯ জ্যোতি করেন ৩৪ বলে ২৮ রান।
১২৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে টাইগ্রেস পেসার মারুফা আক্তারের তোপের মুখে ৫.২ ওভারে ২৫ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। মারুফা নিজের প্রথম ২ ওভারেই তুলে নেন ৩ উইকেট।
চাপে পড়লেও চতুর্থ উইকেটে হার্শিতা সামারাবিক্রমা আর নিলাক্ষী ডি সিলভার শতরানের জুটিতে ভর করেই ম্যাচ জিতে যায় শ্রীলঙ্কা। ৫০ বলে ৬৯ রানের হার না মানা ইনিংস খেলেন হার্শিতা। তাকে যোগ্য সঙ্গ দিয়ে ৩৮ বলে ৪১ করেন নিলাক্ষী। শেষ পর্যন্ত ১০ বল হাতে রেখেই ৭ উইকেতে জিতে টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় তুলে নেয় শ্রীলঙ্কা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের মেয়েদের এটি টানা ১৩তম হার। আগের তিন আসরে কোনো ম্যাচেই জয়ের দেখা পায়নি টাইগ্রেসরা। এবারের শুরুটাও হলো সেই হারের বৃত্তে বন্দি হয়েই।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.
































Recent Comments