বুধবার, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনভক্তের ফোন ছুড়ে ফেললেন রণবীর!
spot_img
spot_img

ভক্তের ফোন ছুড়ে ফেললেন রণবীর!

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বলিউড অভিনেতা রণবীর কাপুরের আশেপাশে বেশ কজন দাঁড়িয়ে। ক্যামেরার ফ্ল্যাশ বিজলির মতো চমকাচ্ছে। এক ভক্ত এগিয়ে এসে রণবীরের সঙ্গে সেলফি তুলছেন। পরপর কয়েকটি পোজে সেলফি তুলেন তিনি। এক পর্যায়ে রণবীর ভক্তের কাছ থেকে মুঠো ফোনটি চেয়ে নেন এবং পেছনের দিকে ছুড়ে মারেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও ক্লিপে এই দৃশ্য দেখা যায়। যা নিয়ে জোর সমালোচনার মুখে পড়েছেন এই নায়ক।

এ নিয়ে নেটিজেনদের অনেকে মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘বলিউডকে আরো সাপোর্ট করো।’ আরেকজন লিখেছেন, ‘ভক্তের সঙ্গে এমন আচরণ লজ্জার।’ অন্যজন লিখেছেন, ‘রাতে আলিয়ার সঙ্গে ঝগড়া করেছে।’ আবার বেশ কজন নেটিজেনের দাবি— ‘এটি বাস্তব কোনো ঘটনা নয়, একটি মোবাইল কোম্পানির বিজ্ঞাপনের দৃশ্য। সুতরাং সবাই শান্ত হন।’ তবে এটি বাস্তব জীবনের ঘটনা নাকি বিজ্ঞাপন সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। রণবীরের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ব্যক্তিগত জীবনে দারুণ সময় পার করছেন রণবীর। বিশেষ করে কন্যা রাহার জন্মের পর বদলে গেছে রণবীরের ভাবনার জগত। স্ত্রী আলিয়া ভাট, কন্যা রাহাকে নিয়ে প্রায়ই বাইরেও বের হচ্ছেন রণবীর।

রণবীর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। গত বছর মুক্তি পায় এটি। ‘তু ঝুটি ম্যা মাক্কর’ সিনেমার শুটিং শেষ করেছেন রণবীর। লাভ রঞ্জন পরিচালিত এ সিনেমায় তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর। আগামী ৮ মার্চ এটি মুক্তির কথা রয়েছে।

বর্তমানে ‘অ্যানিমেল’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন রণবীর কাপুর। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন রাশমিকা মান্দানা। সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এ সিনেমা আগামী ১১ আগস্ট মুক্তির কথা রয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments