
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি সাউথইস্ট ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ পাঁচ তলা ভবনসহ জমি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটি রাজধানীর গুলশানে পাঁচ তলা একটি ভবনসহ ১০কাঠা ১৫শতক জমি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। ভবনটিতে ১৫টি ফ্ল্যাট এবং ১৫টি গাড়ি পার্কিয়ের সুবিধা রয়েছে। ভবনসহ এই জমি ক্রয়ে কোম্পানিটির ৯০কোটি টাকা (রেজিস্ট্রেশন এবং অন্যান্য খরচ বাদে) ব্যয় হবে।
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের পর ভবনসহ এই জায়গা ক্রয় করবে কোম্পানিটি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments