সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যভাতা বাড়লেও সন্তুষ্ট নন চিকিৎসকরা
spot_img
spot_img

ভাতা বাড়লেও সন্তুষ্ট নন চিকিৎসকরা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আন্দোলনরত বেসরকারি রেসিডেন্ট ও নন-রেসিডেন্ট পোস্টগ্র্যাজুয়েট মেডিকেল শিক্ষার্থীদের (ট্রেইনি চিকিৎসক) মাসিক ভাতা পাঁচ হাজার টাকা বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়েছে। রোববার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. বায়জীদ খুরশীদ রিয়াজ এ তথ্য জানান। তবে ট্রেইনি চিকিৎসকরা বলছেন, এ সিদ্ধান্তে তারা সন্তুষ্ট নন।

দীর্ঘদিন ধরে ভাতা বাড়ানোর দাবি জানিয়ে আসছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনস (বিসিপিএস) অধিভুক্ত পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা। তাদের দাবি, মাসিক ভাতা ২০ হাজার থেকে ৫০ হাজার টাকায় উন্নীত এবং তা নিয়মিত প্রদান করতে হবে।

পোস্টগ্র্যাজুয়েট চিকিৎসক তানভির বলেন, ‘ভাতা বাড়ানো হয়েছে কিনা, তা এখনও আমাদের জানানো হয়নি। খবরে জানতে পারলাম, পাঁচ হাজার টাকা বাড়ানো হয়েছে। এটা হয়ে থাকলে আমরা মানি না।’

এদিন বিএসএমএমইউ উপাচার্যের আশ্বাসে ভাতা বাড়ানোর দাবিতে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন ট্রেইনি চিকিৎসকরা। প্রায় সাত ঘণ্টা পর বিকেল ৫টার দিকে শাহবাগ-সায়েন্স ল্যাবমুখী রাস্তা ছাড়েন আন্দোলনকারীরা। বিকেল ৪টার দিকে উপাচার্যের সঙ্গে দেখা করে চিকিৎসকদের তিন সদস্যের প্রতিনিধি দল। সন্ধ্যায় বেতন বাড়ানোর ঘোষণা আসে।

ডা. বায়জীদ সমকালকে বলেন, ‘প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাঁচ হাজার টাকা বাড়ানোর সিদ্ধান্ত এসেছে। আমরা সবাইকে বিষয়টি নিশ্চিত করছি। চেম্বার-অস্ত্রোপচার বন্ধ গাইনি চিকিৎসকদের

ঢাকার সেন্ট্রাল হাসপাতালে নবজাতক ও প্রসূতির মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার তিন চিকিৎসকের মুক্তির দাবি জানিয়েছে গাইনি ও প্রসূতিবিদ চিকিৎসকদের সংগঠন ওজিএসবি। এই দাবিতে গতকাল রাজধানীসহ সারাদেশে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়।

চিকিৎসকদের গ্রেপ্তারের প্রতিবাদে আজ ও আগামীকাল সারাদেশে চেম্বারে রোগী দেখা এবং অস্ত্রোপচার বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments