শুক্রবার, ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনভাবনার মিছিল’ প্রকাশ করলেন উর্মি খান
spot_img
spot_img

ভাবনার মিছিল’ প্রকাশ করলেন উর্মি খান

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শ্রোতাদের জন্য নতুন মৌলিক গান নিয়ে হাজির হয়েছেন কণ্ঠশিল্পী উর্মি খান। তার নতুন গান ‘ভাবনার মিছিল’ ইতোমধ্যে প্রকাশিত হয়েছে।

গানটির কথা লিখেছেন মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী। সুর ও সংগীতায়োজন করেছেন সালমান জাইম। কথামালা ও সুরের সমন্বয়ে গানটি শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

নতুন গান প্রসঙ্গে উর্মি খান বলেন, প্রতিটি শিল্পীর কাছেই নতুন সৃষ্টি ভীষণ আবেগের। ভাবনার মিছিল আমার হৃদয়ের খুব কাছের একটি গান। নিজের জন্মদিনে এটি শ্রোতাদের উপহার দিতে পেরে আমি সত্যিই আনন্দিত। আশা করি, গানটি সবার ভালো লাগবে।

ছোটবেলা থেকেই সংগীতচর্চার সঙ্গে যুক্ত উর্মি খান। শৈশব থেকেই বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক সংগীত প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। এসব প্রতিযোগিতায় একাধিকবার পুরস্কারও অর্জন করেন তিনি। সেই ধারাবাহিকতায় নিয়মিত মৌলিক গান প্রকাশের মাধ্যমে সংগীতাঙ্গনে নিজের অবস্থান আরও শক্ত করছেন এই শিল্পী।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments