বৃহস্পতিবার, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়ভারত-পাকিস্তান প‌রি‌স্থি‌তি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ
spot_img
spot_img

ভারত-পাকিস্তান প‌রি‌স্থি‌তি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার দুই সপ্তাহের মাথায় সামরিক সংঘাতে জড়িয়েছে ভারত ও পাকিস্তান। দুই দেশের মধ্যে চলমান প‌রি‌স্থি‌তিতে উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা। একইসঙ্গে প‌রি‌স্থি‌তি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (৭ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃ‌তিতে এ কথা জা‌নিয়েছে।

বিবৃ‌তি‌তে বলা হ‌য়ে‌ছে, বাংলাদেশ সরকার ভারত ও পাকিস্তান পরিস্থিতি গভীরভা‌বে পর্যবেক্ষণ করছে। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং উভয়পক্ষকে শান্ত থাকার পাশাপা‌শি সংযম দেখাতে অনু‌রোধ। এ ছাড়া, পরিস্থিতি আরও বাড়িয়ে তুলতে পারে এমন কোনো পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানা‌চ্ছে।

এতে আরও বলা হয়, আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি এবং স্থিতিশীলতার চেতনায় বাংলাদেশ আশাবাদী যে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উত্তেজনা হ্রাস পাবে এবং এই অঞ্চলের মানুষের সুবিধার জন্য শেষ পর্যন্ত শান্তি বিরাজ করবে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments