বৃহস্পতিবার, ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনভালোবাসা দিবসে শুভর ৩ নাটকে অপূর্ব
spot_img
spot_img

ভালোবাসা দিবসে শুভর ৩ নাটকে অপূর্ব

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গত বছরের শেষ দিকে ওয়েব সিনেমা ‘মায়াশালিক’ দিয়ে দারুণ প্রশংসিত হয়েছেন ছোট পর্দার এই তারকা জিয়াউল ফারুক অপূর্ব। এরপর ভালোবাসা দিবসে হাজির হওয়ার কথা ছিল  ‘বুকের মধ্যে আগুন’ ওয়েব সিনেমাটি নিয়ে। কিছু দৃশ্যের শুট বাকি থাকায় এর মুক্তি পিছিয়েছে। তবে ভালোবাসা দিবসে ভক্তদের একেবারেই নিরাশ করছেন না এই তারকা। হাজির হবেন টেলিভিশনে, নতুন নাটক নিয়ে।

এদিন বেসরকারি তিনটি টেলিভিশনে প্রচারিত হবে তার অভিনীত তিন নাটক- ‘তোকে পাওয়ার জন্য’, ‘বেঁচে থাকুক ভালোবাসা’ এবং ‘আই হেইট ইউ ভ্যালেন্টাইন’ শিরেনামে তিনটি নাটকই পরিচালনা করেছেন বি ইউ শুভ।

‘তোকে পাওয়ার জন্য’ নাটক দিয়ে চার বছর পর আবার একসঙ্গে ফিরছেন অপূর্ব ও মম জুটি। এর আগে তারা সর্বশেষ কাজ করেছিলেন ২০১৯ সালে। অন্যদিকে ‘বেঁচে থাকুক ভালোবাসা’-তে অপূর্বর বিপরীতে নীলাঞ্জনা নীলা এবং ‘আই হেইট ইউ ভ্যালেন্টাইন’-এ কেয়া পায়েল অভিনয় করেছেন।

বি ইউ শুভ বলেন, ‘তিনটা নাটকের গল্প তিন রকম। রোমান্টিক, ফানি আবার রোমান্টিক-ড্রামা। ভালোবাসা দিবসে এনটিভি, বাংলাভিশন ও দীপ্ত টিভিতে রাত সাড়ে নয়টায় নাটকগুলো প্রচারিত হবে।’

তিনি আরও বলেন, ‘তোকে পাওয়ার জন্য’ নাটক দিয়ে অপূর্ব আর মম চার বছর পর একসাথে কাজ করেছে। এই জুটির একটা আলাদা দর্শক রয়েছে, তাদের কাজ পছন্দ করে। এর আগে ২০১৯ সালে আমার সেটেই সর্বশেষ কাজ করেছিল তারা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments