শুক্রবার, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণভালো অবস্থানে পুঁজিবাজার: দুই হাজার কোটি টাকা ছাড়ালো লেনদেন
spot_img
spot_img

ভালো অবস্থানে পুঁজিবাজার: দুই হাজার কোটি টাকা ছাড়ালো লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: নতুন বছরে নতুন রেকর্ড গড়ে যাচ্ছে পুঁজিবাজার। আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন দুই হাজার কোটি টাকা ছাড়িয়েছে। আজ সোমবার দিন শেষে ডিএসইতে লেনদেনের পাশাপাশি বেড়েছে সূচক ও অধিকাংশ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে জানা যায়,  আজ ৪ জানুয়ারি  ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫৯ শতাংশ বা ৩৩.৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৫২.৩২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৬৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৯৭.৮৭ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১২.৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৯১.৭৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৭টির, কমেছে ১৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩টির। সারাদিনে ডিএসইতে ৭৪ কোটি ১৭ লাখ ৬৭ হাজার ৬১১টি শেয়ার ২ লাখ ৯৩ হাজার ৪৭৩ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ১৯৩ কোটি ১ লাখ ৬৩ হাজার টাকা।

গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪.০১ শতাংশ বা ২১৬.৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬১৮.৯৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫৭.৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৯৯.৫২ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১১৪.৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৭৮.৯৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৫৩টির, কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির। সারাদিনে ডিএসইতে ৬৭ কোটি ১৯ লাখ ৬২ হাজার ৩৩৫টি শেয়ার ২ লাখ ৫৮ হাজার ৮২৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৯২৫ কোটি ৭৭ লাখ ৩৩ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২৬৭ কোটি ২৪ লাখ ৩০ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৬৫ শতাংশ বা ১০৭.২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৩৭২.৩৯ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ০.৬২ শতাংশ বা ৬০.৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৮৭১.১৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯১টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৭টির, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৮১ কোটি ৫০ লাখ ১৩ হাজার ২৭ টাকা। গতকাল লেনদেন হয়েছিল ৭১ কোটি ১১ লাখ ৮৬ হাজার ৪৮০ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments