মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়ভূমি মন্ত্রণালয়ে নতুন সচিব: খলিলুর রহমান
spot_img
spot_img

ভূমি মন্ত্রণালয়ে নতুন সচিব: খলিলুর রহমান

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঢাকা বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমানকে (অতিরিক্ত সচিব) পদোন্নতি দিয়ে ভূমি মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি দিয়ে তাকে ভূমি মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়।

এর আগে গত ২৩ মার্চ ভূমি সচিব মো. মোস্তাফিজুর রহমানকে সুরক্ষা সেবা বিভাগে বদলি করা হয়। আর সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান সম্প্রতি অবসরে যান।

ঢাকা ও রংপুরে নতুন বিভাগীয় কমিশনার: জনপ্রশাসনের পৃথক আদেশে রংপুরের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. সাবিরুল ইসলামকে ঢাকার বিভাগীয় কমিশনার করা হয়েছে। ঢাকা বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান ভূমি সচিব হওয়ায় পদটি শূন্য হয়।

আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমানকে রংপুরের বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments