মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর সুপারিশ
spot_img
spot_img

ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর সুপারিশ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ভোক্তা পর্যায়ে বিদ্যুতের খুচরা মূল্য ইউনিট প্রতি এক টাকা ২১ পয়সা বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কারিগরি কমিটি। বর্তমান বিদ্যুতের খুচরা মূল্য প্রতি ইউনিট ৭ টাকা ০২ পয়সা। এক টাকা ১৯ পয়সা বাড়িয়ে তা ৮ টাকা ২৩ পয়সা নির্ধারণের সুপারিশ করা হয়েছে।

গতকাল রবিবার রাজধানীর বিয়াম মিলনায়তনে বিদ্যুতের সঞ্চালন ও বিতরণ মূল্যহার পুনর্নির্ধারণের প্রস্তাবগুলোর বিষয়ে আয়োজিত শুনানিতে এ বিইআরসির কমিটি এ সুপারিশ তুলে ধরে। শুনানিতে সঞ্চালন কোম্পানি পিজিসিবি এবং বিতরণ সংস্থা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো), ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) এবং নর্দান ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (নেসকো) প্রস্তাব-দাবি তুলে ধরার পর বিইআরসির কারিগরি কমিটির মূল্যায়ন ও সুপারিশ তুলে ধরা হয়।

এরপর ভোক্তা প্রতিনিধিরা বক্তব্য রাখেন। শুনানিতে অংশ নিয়ে পাইকারি দামে বিদ্যুৎ কিনতে চায় মেট্রোরেল কর্তৃপক্ষ এবং হাইটেক পার্ক কর্তৃপক্ষ। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ড. এম শামসুল আলম বিদ্যুৎ খাতে নানা অসঙ্গতি ও অনিয়ম তুলে ধরেন এবং গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্যবৃদ্ধি না করার দাবি জানান।

শুনানি গ্রহণ করেন বিইআরসির চেয়ারম্যান মো. আব্দুল জলিল, সদস্য মোহাম্মদ আবু ফারুক, মো. মকবুল-ই-ইলাহী চৌধুরী, মোহাম্মদ বজলুর রহমান ও মো. কামরুজ্জামান। শুনানিতে বিদ্যুতের দাম বাড়ানোর কথা বললেও মানসম্মত এবং নিরবচ্ছিন্ন সেবা দেওয়ার প্রতিশ্রুতি দিতে পারেনি বিতরণ কোম্পানিগুলো। শুনানি শেষে আগামী ৯০ কর্মদিবসের মধ্যে দাম নির্ধারণের বিষয়ে ঘোষণা দেবে বিইআরসি। তবে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় চাইলে সরাসরি দাম নির্ধারণ করতে পারে।

বিদ্যুৎ খাতে ভর্তুকি দূর বা কমাতে গত ২১ নভেম্বর পাইকারি বিদ্যুতের দাম ১৯ দশমিক ৯২ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত দেয় বিইআরসি। এর ফলে বিদ্যুৎ কেন্দ্রগুলোর একক ক্রেতা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) প্রতি ইউনিট বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোর কাছে ৬ টাকা ২০ পয়সায় বিক্রি করছে। আগে এটি ছিল ৫ টাকা ১৭ পয়সা। ঐ ঘোষণার পর ছয়টি বিতরণ সংস্থা পিডিবি, বিআরইবি, ডেসকো, ডিপিডিসি, নেসকো, ওজোপাডিকো খুচরা বিদ্যুতের মূল্য এবং পিজিসিবি সঞ্চালন মূল্যহার সমন্বয় করতে আবেদন করে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments