ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে অবস্থান করছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সোমবার প্রিমিয়ার ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৩.৫০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১১.৪০ টাকায়। অর্থাাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২.১০ টাকা বা ১৫.৫৫ শতাংশ কমেছে। এর মাধ্যমে প্রিমিয়ার ব্যাংক ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফ্যামিলিটেক্সের ৩.৮৪ শতাংশ, লিবরা ইনফিউশনের ৩.৭৮ শতাংশ, অ্যাডভেন্ট ফার্মার ২.০২ শতাংশ, আরএসআরএম স্টিলের ২.০১ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ২ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ১.৯৬ শতাংশ, নাহি অ্যালুমিনিয়ামের ১.৯৬ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ১.০২ শতাংশ এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শেয়ার দর ১.৯১ শতাংশ কমেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
























Recent Comments