
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে প্রগতি ইন্সুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটির শেয়ার দর আজ কমেছে ২ দশমিক ৬৬ শতাংশ। কোম্পানিটি ৩৩৭ বারে ৮৭ হাজার ৮৮৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭২ লাখ ৪০ হাজার টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা সেন্ট্রাল ফার্মার শেয়ার দর আজ কমেছে ২ শতাংশ। কোম্পানিটি ৩০৮ বারে ৪ লাখ ৭৮ হাজার ৯৬৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭০ লাখ ৭০ হাজার টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ইস্টার্ন লুব্রিক্যান্টসের শেয়ার দর আজ কমেছে ১ দশমিক ৯৯ শতাংশ। কোম্পানিটি ৫৬৯ বারে ৫ হাজার ৮৬৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ১৪ লাখ ১০ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – পেপার প্রসেসিংয়ের ১.৯৯ শতাংশ, পাইওনিয়াল ইন্সুরেন্সের ১.৯৯ শতাংশ, বীচ হ্যাচারির ১.৯৯ শতাংশ, সোনালী পেপারের ১.৯৯ শতাংশ, জেমিনি সী ফুডের ১.৯৮ শতাংশ, মেঘনা পেটের ১.৯৮ শতাংশ, পদ্মা লাইফ ইন্সুরেন্সের ১.৯৮ শতাংশ কমেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.
































Recent Comments