শুক্রবার, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদমঙ্গলবার দর পতনের শীর্ষে লংকাবাংলা ফাইন্যান্স
spot_img
spot_img

মঙ্গলবার দর পতনের শীর্ষে লংকাবাংলা ফাইন্যান্স

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির শেয়ার দর আজ কমেছে ৪ দশমিক ১২ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৬৩৩ বারে ২৮ লাখ ৫৭ হাজার ৯৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮ কোটি ৬৫ লাখ ৪০ হাজার টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা এশিয়া ইন্সুরেন্সের শেয়ার দর আজ কমেছে ২ শতাংশ। কোম্পানিটি ৪৪১ বারে ১ লাখ ২৩ হাজার ৫৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯০ লাখ ৬০ হাজার টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা এশিয়ান টাইগার সন্ধানী লাইফের শেয়ার দর আজ কমেছে ২ শতাংশ। কোম্পানিটি ১০৯ বারে ৪ লাখ ৮১ হাজার ৩৮৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪৭ লাখ ২০ হাজার টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের ২ শতাংশ, বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজের ২ শতাংশ, সিএপিএম আইবিবিএল ইসলামী মিঊচ্যুয়াল ফান্ডের ২ শতাংশ, ই-জেনারেশনের ২ শতাংশ, সোনালী পেপারের ১.৯৯ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টসের ১.৯৯ শতাংশ এবং এ্যাপেক্স ফুডসের ১.৯৯ শতাংশ কমেছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments