
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটির শেয়ার দর আজ কমেছে ৫ শতাংশ। কোম্পানিটি ১৭৭ বারে ১ লাখ ৮৪ হাজার ৬৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯৮ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা সাভার রিফ্র্যাকটরিজের শেয়ার দর আজ কমেছে ৪ দশমিক ৯৮ শতাংশ। কোম্পানিটি ৭৩ বারে ৩ হাজার ৪১৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ লাখ ৬০ হাজার টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা জেএমআই হসপিটালের শেয়ার দর আজ কমেছে ৪ দশমিক ৯৬ শতাংশ। কোম্পানিটি ১০ হাজার ১২৬ বারে ৩৯ লাখ ৭৮ হাজার ৬৫৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩৬ কোটি ৮০ লাখ ৮০ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – মনোস্পুল পেপারের ৪.৭৬ শতাংশ, দি পেনিনসুলার ৪.৭৪ শতাংশ, ন্যাশনাল পলিমারের ৪.৩৮ শতাংশ, দুলামিয়া কটনের ৪.৩৪ শতাংশ, সোনালী পেপারের ৪.২৩ শতাংশ, অ্যাডভেন্ট ফার্মার ৪.১৯ শতাংশ এবং বিএসসির ৪.১২ শতাংশ কমেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.
























Recent Comments