ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ২০ আগস্ট, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ফান্ডটির ইউনিট দর কমেছে ৫০ পয়সা বা ৮.৩৩ শতাংশ। এদিকে ইসলামী ব্যাংক পিএলসির শেয়ার দর আগের দিনের তুলনায় ২ টাকা ১০ পয়সা বা ৪.৭৮ শতাংশ কমে তালিকায় দ্বিতীয় স্থানে এবং আইডিএলসি ফিন্যান্স পিএলসির শেয়ার দর ২.৯৯ শতাংশ কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া আজ দর পতনের তালিকায় আরও রয়েছে- ন্যাশনাল টি, হাইডেলবার্গ ম্যাটারিয়ালস, ইউনিয়ন ব্যাংক, বেক্সিমকো ফার্মা, শাইনপুকুর সিরামিকস, রুপালী লাইফ ইন্স্যুরেন্স এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.
























Recent Comments