ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে অবস্থান করছে ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সুত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সোমবার ঢাকা ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৬.১০ টাকা। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫০.৭০ টাকায়। অর্থাাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৪.৬০ টাকা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ঢাকা ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯.৮৭ শতাংশ, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৯.৮৫ শতাংশ, বিডি থাইয়ের ৯.৮৩ শতাংশ, ডমিনেজ স্টিলের ৯.০৯ শতাংশ, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ৮.৯২ শতাংশ, প্রাইম ব্যাংকের ৮.০২ শতাংশ, রহিমা ফুডের ৭.০৮ শতাংশ, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৬.৮১ শতাংশ এবং ইনডেক্স এগ্রোর শেয়ার দর ৬.১২ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
























Recent Comments