
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৩৩ শতাংশ। কোম্পানিটি ৮৩৩ বারে ৩৬ লাখ ৮ হাজার ৮৩৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৩৩ লাখ ৭০ হাজার টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা বঙ্গজের বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৬৭ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৬১০ বারে ৩ লাখ ৫৪ হাজার ৮৯৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ১৫ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ডেফোডিল কম্পিউটারসের ৪.৮৩ শতাংশ, স্যালভো কেমিক্যালের ৪.২৯ শতাংশ, লাফার্জহোলসিমের ৩.৮৯ শতাংশ, ফার্মা এইডসের ৩.৮৬ শতাংশ, এফএএস ফাইন্যান্সের ৩.৫৭ শতাংশ, তিতাস গ্যাসের ২.৯৫ শতাংশ এবং নিউ লাইনের ২.৯১ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments