ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার ১৩ আগস্ট, ২০২৪ তারিখ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ২ টাকা ৫০ পয়সা বা ৫.৬০ শতাংশ। এদিকে বাংলাদেশ স্টিলের শেয়ার দর আগের দিনের তুলনায় ৫.৫০ শতাংশ কমে তালিকায় দ্বিতীয় স্থানে এবং যমুনা ব্যাংক পিএলসির শেয়ার দর ৩ শতাংশ কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ দর পতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ইউনিলিভার কনজিউমার, এসিআই, এ্যাপেক্স ট্যানারি, সিঙ্গার বাংলাদেশ, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, সোনালী পেপার, বিচ হ্যাচারি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.





























Recent Comments