ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১২ নভেম্বর, ২০২৪ তারিখ (মঙ্গলবার) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ২২ টাকা ৫০ পয়সা বা ৭.২১ শতাংশ। এদিকে ফু-ওয়াং ফুডসের শেয়ার দর আগের দিনের তুলনায় ৯০ পয়সা বা ৬.৫৬ শতাংশ কমে দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে এবং সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর ১৬ টাকা ৮০ পয়সা বা ৫.৭০ শতাংশ কমে এ তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে।
এছাড়াও আজ লুজারের শীর্ষে রয়েছে- ওয়াইম্যাক্স ইলেকট্রোড, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সোনারগাঁও টেক্সটাইল, ইভিন্স টেক্সটাইল, মনোস্পুল পেপার, ফারইস্ট ফাইন্যান্স এবং ন্যাশনাল টিউবস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.




























Recent Comments