ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, মঙ্গলবার কোম্পানিটির মোট ৩৮ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। মোট ২৯ লাখ ৯৪ হাজার শেয়ার হাতবদল করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জেএমআই হসপিটাল লিমিটেড। কোম্পানিটির ৩২ লাখ ৩৩ হাজার ৯২২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৫ কোটি ৯৭ লাখ টাকা।
জিএসপি ফিন্যান্স তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৭৪ লাখ ৮৫ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২২ কোটি ৮৫ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সিলভা ফার্মা, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, শাইনপুকুর সিরামিকস, ব্রাক ব্যাংক, স্কয়ার ফার্মা, আইপিডিসি ফিন্যান্স ও এসিআই ফরমুলেশন লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
























Recent Comments