
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটি ৩১ কোটি ৬৫ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় ওরিয়ন ফার্মা লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ২৮ কোট ৮৩ লাখ ০২ হাজার টাকার। এবং বসুন্ধরা পেপার মিলস লিমিটেড ২৩ কোটি ৩৫ লাখ ০৩ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- জেনেক্স ইনফোসিস, জেএমআই হসপিটাল, ইন্ট্রাকো রিফুয়েলিং, প্রগতি লাইফ ইন্সুরেন্স, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড, ওরিয়ন ইনফিউশন এবং আমরা নেটওয়ার্ক।
ডেইরি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments