ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার ৬ আগস্ট, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ট্রাস্ট ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির আজ লেনদের হয়েছে ৪৮ কোটি ৩৫ লাখ ৪২ হাজার টাকার শেয়ার। এদিকে উত্তরা ব্যাংকের আজ ৪৩ কোটি ৭১ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকায় দ্বিতীয় এবং অগ্নি সিস্টেমস লিমিটেডের ২৩ কোটি ৭৯ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া লেনদেনের শীর্ষ ১০ এর তালিকায় আরও রয়েছে- টেকনো ড্রাগস লিমিটেড, স্কয়ার ফার্মা, সিটি ব্যাংক, ইউনিলিভার, বিএটিবিসি, সি পার্ল বিচ, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.
































Recent Comments