ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার ৪ মার্চ, ২০২৫ তারিখ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শুরু হয়েছে। তবে এ সময় কমেছে বেশিরভাগ শেয়ারের দর। আজ সকাল ১১ টা ১৮ মিনিট পর্যন্ত ডিএসইতে ১১৪ কোটি ৭ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩.০১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২২৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২.০১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৬৪ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ০.৮০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৯৯ পয়েন্টে।
ডিএসইতে ৩৮৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৭ টির, কমেছে ১৪০ টির এবং অপরিবর্তিত রয়েছে ১০৭ টির।
এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে চলছে লেনদেন। এ সময় পর্যন্ত সিএসইতে ১ কোটি ৬৮ লাখ ৫৪ হাজার ৬৯৩ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments