ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মতিন স্পিনিং মিলস পিএলসি ২০২৫-২৬ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদ প্রকাশ করেছে।
আলোচিত সময়ে বিনিয়োগকারীদের জন্য ৫৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে কোম্পানিটি। এর মধ্যে ৪৫ শতাংশ নগদ এবং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড বা বোনাস শেয়ার রয়েছে।
রোববার (১৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড সুপারিশ করা হয়।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির ঘোষণা অনুযায়ী, ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে ৪ টাকা ৫০ পয়সা নগদ ডিভিডেন্ড পাবেন শেয়ারহোল্ডাররা। পাশাপাশি প্রতি ১০টি সাধারণ শেয়ারের বিপরীতে একটি বোনাস শেয়ার দেওয়ার সুপারিশ করা হয়েছে।
২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৩৬ পয়সা, যা আগের অর্থবছরে ছিল ৪ টাকা ৭০ পয়সা।
এদিকে, ২০২৬ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির পুনর্মূল্যায়ন উদ্বৃত্তসহ শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭০ টাকা ৬৯ পয়সা। আগের অর্থবছরে এ পরিমাণ ছিল ৬৯ টাকা ৮৯ পয়সা।
ঘোষিত ডিভিডেন্ড জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১২ নভেম্বর। আর কোম্পানিটির ২৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১০ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ


































Recent Comments