ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মতিন স্পিনিং মিলস লিমিটেড গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেবে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ডিভিডেন্ডের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৬ টাকা ৩১ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ২ টাকা ১৬ পয়সা।
উল্লেখ্য, সর্বশেষ বছরে কোম্পানিটির মুনাফা ও শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে ১৯২ শতাংশ। এর কারণ সম্পর্কে তিনি বলেন, সর্বশেষ বছরে সুতা বিক্রির পরিমাণের পাশাপাশি এর মূল্য বৃদ্ধি পাওয়ায় কোম্পানির মুনাফা বেড়েছে।
আগামী ১৩ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.



























Recent Comments