ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরু থেকে সূচকের বাড়লেও কমেছে অধিকাংশ শেয়ার দর।এ মন্দা বাজারেও শেষ বেলায় বিক্রেতা সংকটে পড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের চার কোম্পানি। বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে সবগুলো কোম্পানি।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে: একমি পেস্টিসাইডস লিমিটেড, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং তসরিফা ইন্ডান্ট্রিজ লিমিটেড।
একমি পেস্টিসাইডস: কোম্পানিটির আগের দিন শেয়ারের ক্লোজিং দর ছিল ১৯.৩০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২১.২০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২১.২০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১.৯০ টাকা বা ৯.৮৪ শতাংশ বেড়েছে।
এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড: কোম্পানিটির আগের দিন শেয়ারের ক্লোজিং দর ছিল ৩১.১০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৩১.৯০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৪.২০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩.১০ টাকা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে।
সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: কোম্পানিটির আগের দিন শেয়ারের ক্লোজিং দর ছিল ৩০.৯০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৩৩.৯০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৩.৯০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা বা ৯.৭১ শতাংশ বেড়েছে।
তসরিফা ইন্ডান্ট্রিজ লিমিটেড: কোম্পানিটির আগের দিন শেয়ারের ক্লোজিং দর ছিল ১৭.৫০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১৭ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৮.৮০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১.৩০ টাকা বা ৭.৪৩ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.


































Recent Comments