ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পতনে কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর। এ মন্দা বাজারেও শেষ বেলায় বিক্রেতা সংকটে পড়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের দুই কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে:- রেকিট বেনকিজার (বাংলাদেশ) লিমিটেড এবং সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
রেকিট বেনকিজার: কোম্পানিটির আগের দিন শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৪৫৫.২০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৫৫৯৮ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫৬৫৯.৭০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২০৪.৫০ টাকা বা ৩.৭৫ শতাংশ বেড়েছে।
সেনা কল্যাণ ইন্স্যুরেন্স: কোম্পানিটির আগের দিন শেয়ারের ক্লোজিং দর ছিল ৭৪.৮০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৭৪.৯০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৮২.২০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৭.৪০ টাকা বা ৯.৮৯ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.



























Recent Comments