মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদমন্দা বাজারেও বিক্রেতা সংকটে তিন কোম্পানি
spot_img
spot_img

মন্দা বাজারেও বিক্রেতা সংকটে তিন কোম্পানি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরু থেকে সূচকের পতন ঘটে। এ মন্দা বাজারেও প্রথম দুই ঘন্টায় বিক্রেতা সংকটে পড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের তিন কোম্পানি। বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে সবগুলো কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- বিডি অটোকার্স, আমরা টেকনোলজিস লিমিটেড এবং রেনউইক যঞ্জেশ্বর।

তথ্যমতে, বৃহস্পতিবার বিডি অটোকার্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৭০.৯০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১৭৫.৯০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৮৭.৯০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১৭ টাকা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে।

বৃহস্পতিবার আমরা টেকনোলজিসের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩২.৭০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৩২.৯০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৫.৯০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩.২ টাকা বা ৯.৭৯ শতাংশ বেড়েছে।

এছাড়া, রেনউইক যঞ্জেশ্বরের অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতার ঘর শূণ্য ছিল।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

 

 

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments