ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের ব্যাপক পতনে কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর। এ মন্দা বাজারেও শেষ বেলায় বিক্রেতা সংকটে পড়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের দুই কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে:- ক্রাউন সিমেন্ট পিএলসি এবং প্যাসিফিক ডেনিমস্ লিমিটেড।
ক্রাউন সিমেন্ট পিএলসি: কোম্পানিটির আগের দিন শেয়ারের ক্লোজিং দর ছিল ৬৭.৯০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৭৪.৬০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭৪.৬০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৬.৭০ টাকা বা ৯.৮৭ শতাংশ বেড়েছে।
প্যাসিফিক ডেনিমস্ লিমিটেড: কোম্পানিটির আগের দিন শেয়ারের ক্লোজিং দর ছিল ১২.১০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১২.২০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৩.৩০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১.২০ টাকা বা ৯.৯২ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.


































Recent Comments