ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরু থেকে সূচকের পতন ঘটে। এ মন্দা বাজারেও প্রথম দুই ঘন্টায় বিক্রেতা সংকটে পড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের তিন কোম্পানি। বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে সবগুলো কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- ফরচুন সুজ লিমিটেড, সাউথ বাংলা এগ্রিকালচার & কমার্স ব্যাংক এবং সোনালী পেপার এন্ড বোর্ড মিলস।
ফরচুন সুজ লিমিটেড: গতকাল কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৯৯.৫০ টাকা। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১০০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১০৮.৫০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৯ টাকা বা ৯.০৫ শতাংশ বেড়েছে।
সাউথ বাংলা এগ্রিকালচার & কমার্স ব্যাংক: গতকাল কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ১৯.১০ টাকা। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১৯.১০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২১ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১.৯ টাকা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে।
এছাড়া, সোনালী পেপার এন্ড বোর্ড মিলসের অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতার ঘর শূণ্য ছিল।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
































Recent Comments