শুক্রবার, ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়মরক্কোতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হারুন আল রশিদ
spot_img
spot_img

মরক্কোতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হারুন আল রশিদ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ম‌রক্কোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ হারুন আল রশিদ। তি‌নি বর্তমান রাষ্ট্রদূত মোহাম্মদ শাহদাত হোসেনের স্থলা‌ভি‌ষিক্ত হবেন। বুধবার (১১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থে‌কে পাঠা‌নো এক বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানানো হয়।

বর্তমানে হারুন আল রশিদ অটোয়াতে বাংলাদেশ হাইকমিশনে ডেপুটি হাইকমিশনা‌রের দা‌য়িত্ব পালন কর‌ছেন।

বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ২০তম ব্যাচের কর্মকর্তা হারুন ২০০১ সা‌লে কূটনীতিক হিসেবে কাজে যোগ দেন।

কর্মজীবনে তিনি রোম, কায়রো, মেক্সিকো এবং মাদ্রিদে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। এছাড়া এ কূটনীতিক পররাষ্ট্র মন্ত্রণালয়ে বি‌ভিন্ন গুরুত্বপূর্ণ প‌দে দা‌য়িত্ব পালন ক‌রেন।

সবশেষ অটোয়াতে বাংলাদেশ হাইকমিশনে ডেপুটি হাইকমিশনা‌রের দা‌য়িত্ব পাল‌নের আগে হারুন মন্ত্রণাল‌য়ে জনকূটনী‌তি উইং‌য়ের মহাপ‌রিচাল‌কের দা‌য়িত্ব পালন ক‌রেন।

‌ফেনীর বা‌সিন্দা হারুন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক অর্জন করেন। এছাড়া তিনি দেশ-বিদেশে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ কোর্সে অংশ নেন। ব্যক্তিগত জীবনে তি‌নি দুই সন্তানের জনক।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments