বৃহস্পতিবার, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যমর্নেয়াতে ঝুঁকিপূর্ণ সড়ক সেতু
spot_img
spot_img

মর্নেয়াতে ঝুঁকিপূর্ণ সড়ক সেতু

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিগত বছরের বন্যা ও ভারী বর্ষণে গঙ্গাচড়া উপজেলার মর্নেয়া ইউনিয়নের নরসিংহ গ্রামের সড়কের পিচ উঠে গেছে। সেই সঙ্গে সেতুর দুই পাশের মাটি সরে গিয়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। হেলে গেছে সড়কের বৈদ্যুতিক খুঁটি। এক বছরেও সড়ক ও সেতু সংস্কার না হওয়ায় দুর্ঘটনার আশঙ্কা নিয়ে এ পথে চলাচল করছে সাধারণ মানুষ।

এ বিষয়ে মর্নেয়া ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান বলেন, সড়কটির কিছু জায়গার অবস্থা খুবই খারাপ। জায়গায় জায়গায় পিচ, খোয়া উঠে গিয়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ ব্যাপারে বিভিন্ন দপ্তরে যোগাযোগ চলছে।

জানা গেছে, সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে। তিস্তার চরাঞ্চলসহ বিভিন্ন স্থানে যাতায়াত করার জন্য সড়কটি গুরুত্বপূর্ণ। গত বছর বন্যায় সড়কটির ব্যাপক ক্ষতি হয়। এ অবস্থায় সড়ক দিয়ে বিভিন্ন যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। তাছাড়া রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর আওতায় নরসিংহ এলাকার বৈদ্যুতিক খুঁটিটিও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর আওতায় হারাগাছ জোনাল অফিসের ডিজিএম আরিফুল কবির মোহাম্মদ সোহাইব বলেন, বিষয়টি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং উপজেলা এলজিইডির প্রকৌশলী মজিদুল ইসলাম বলেন, পরিদর্শনপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.

 

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments