ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: নারায়নগঞ্জের পশ্চিম তল্লা জামে মসজিদে গ্যাস বিষ্ফোরণ ঘটনায় নিহত মো: আবুল বাসার মোল্লার পরিবারকে ২ বছর পর্যন্ত প্রতি মাসে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সাইফ পাওয়ার গ্রুপ। এরই অংশ হিসেবে মৃত আবুল বাসার মোল্লার স্ত্রীকে ২৫ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়। কোম্পানি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
আজ মঙ্গলবার সাইফ পাওয়ারটেক লিমিটেডের মহাখালিস্থ খাজা টাওয়ারের সেলস অফিসে মৃত আবুল বাসার মোল্লার স্ত্রী তাজিয়া বেগমের কাছে ২৫ হাজার টাকার চেক হস্তান্তর করেন কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো: রুহুল আমিন।

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সন্তানের শিক্ষা গ্রহণ ও সাংসারিক খরচের জন্য আগামী দুই বছর প্রতি মাসে ২৫ হাজার টাকা করে পরিবারটিকে এ সহায়তা করবে গ্রুপটি।
চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রুপের পরিচালক তরফদার মো. রুহুল সাইফ, ই-ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সিইও (অব.) মেজর সিরাজুস সালেকীন, গ্রুপের চীফ ফিন্যান্সিয়াল অফিসার হাসান রেজা, গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর এডমিন মেজর (অব.) ফারুখ আহমেদ খান, সাইফ পাওয়ার ব্যাটারির হেড অফ ফিন্যান্স এন্ড এ্যাকাউন্টস হেলাল উদ্দিন শিকদার ও এজিএম নাজমুল করীমসহ অনেকে।
























Recent Comments