ডেইলি শেয়ারবাজার ডেস্ক সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি আশি ও নব্বইয়ের দশকের লুক নিয়ে হাজির হওয়ার প্রবণতা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। অনেকেই এআই প্রযুক্তির সাহায্যে নিজেদের সেই সময়ের আবহে উপস্থাপন করছেন। তবে কোনো প্রযুক্তির সহায়তা ছাড়াই বাস্তবে ছেলে শাহীম মোহাম্মদ পূণ্যকে নব্বই দশকের আদলে সাজিয়ে আলোচনায় এসেছেন চিত্রনায়িকা পরীমনি।
সম্প্রতি ফেসবুকে ছেলের তিনটি ছবি শেয়ার করেন পরীমনি। ছবিগুলোর ক্যাপশনে তিনি লেখেন, ‘মাই রিয়েল নাইনটিস হিরো’—অর্থাৎ ‘আমার নব্বই দশকের আসল নায়ক’।
প্রকাশিত ছবিতে নীল রঙের টি-শার্ট ও নব্বইয়ের দশকের জনপ্রিয় স্টাইলের লম্বাটে চুলে দেখা গেছে ছোট্ট পূণ্যকে। নতুন এই লুকে তাকে দেখে মুগ্ধ হয়েছেন ভক্ত-অনুরাগীরা।
ছবিগুলো প্রকাশের পর মন্তব্যের ঘর ভরে যায় প্রশংসায়। এক ভক্ত লিখেছেন, ‘ভবিষ্যতের ক্রাশ, হ্যান্ডসাম বয়!’ আরেকজন মন্তব্য করেছেন, ‘যে যুগের হিরোই হোক, অলওয়েজ কিউটের ডিব্বা।’ অনেকেই আবার পূণ্যের চেহারায় বাবা শরিফুল রাজের ছাপ খুঁজে পেয়ে লিখেছেন, ‘পুরাই বাপের মতো!’
উল্লেখ্য, চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলে পূণ্যকে একাই বড় করে তুলছেন পরীমনি। পরে তিনি একটি কন্যাসন্তান দত্তক নেন, যার নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম।
বর্তমানে দুই সন্তানকে নিয়ে সংসার ও ক্যারিয়ার সামলাতে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। তবে কয়েক দিন আগে তার কোলে এক নবজাতককে দেখা যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়।
অনেকের ধারণা, পরীমনি হয়তো আবারও একটি সন্তান দত্তক নিয়েছেন। যদিও এ বিষয়ে অভিনেত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ডেইলি শেয়ারবাজার ডটকম
































Recent Comments