বুধবার, ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeস্বাস্থ্য বার্তামাটির পাত্রে মিলবে স্বাস্থ্য উপকারিতা
spot_img
spot_img

মাটির পাত্রে মিলবে স্বাস্থ্য উপকারিতা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মাটির তৈরি অনেক সুন্দর সুন্দর আসবাবপত্র এখন প্রায় অনেক জাগায় পাওয়া যায়। কিন্তু আগের মত এখন আর মানুষ তাতে রান্না বা অন্যান্য কাজে কম ব্যবহার করে। আগেকার দিনে খাবার রান্না ও সংরক্ষণের জন্য মাটির পাত্র ব্যবহার করা হতো। বর্তমানে কাচ, অ্যালুমিনিয়াম কিংবা লোহায় বানানো পাত্র বেশি ব্যবহার করা হয়। এক গবেষণায় জানা গেছে, রান্নার জন্য ধাতব উপাদানে বানানো এসব পাত্রের তুলনায় মাটির তৈরি পাত্র অনেক স্বাস্থ্যকর। এসব পাত্রে রান্না করা হলে খাবারের আসল স্বাদ ধরে রাখে, ফলস্বরূপ খাবারটি আরও সুস্বাদু হয়ে ওঠে। তবে মনে রাখতে হবে, শুধু স্বাদের জন্যই মাটির পাত্র বেছে নেওয়ার একমাত্র কারণ নয়। এর স্বাস্থ্যগুণ অনেক।

মাটির পাত্রে রান্নার সময় তেল কম লাগে। ধীরগতিতে রান্না ও তাপ নিরোধক হওয়ায় এটি খাবারের প্রাকৃতিক তেল ও আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে।

মাটির পাত্র তৈরিতে ব্যবহৃত কাদামাটি প্রকৃতিতে ক্ষারীয় বলে পরিচিত, যা খাবারের অ্যাসিডের সঙ্গে মিথস্ক্রিয়া করে এবং পিএইচ স্তরকে নিরপেক্ষ করে। ফলে খাবার সহজে হজম হয় এবং এর পুষ্টি অক্ষত থাকে।

কাচের পাত্র ব্যবহারে অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হয়। এটা পড়ে ভেঙে গেলে হাত-পা কাটার সম্ভাবনা থাকে। সেদিক দিয়ে মাটির পাত্র অনেক বেশি নিরাপদ। এটা থেকে শরীর কেটে যাওয়ার সম্ভাবনা অনেক কম।

মাটির পাত্র দুধ ও দুগ্ধজাত খাবার সংরক্ষণের জন্য খুবই নিরাপদ। এর কারণ হলো মাটির একটি শীতল প্রভাব রয়েছে এবং এটি দুধকে টক হতে বাধা দেয়। এছাড়া যখন মাখন এবং দইয়ের মতো খাবার মাটির পাত্রে রাখা হয়, তখন এটি একটি সুগন্ধ দেয়, যা তাদের সম্পূর্ণ তাজা করে তোলে। আজকাল অনেকেই মাটির কাপে চা-কফি পান করতে পছন্দ করেন, কারণ এটি স্বাদকে অনন্য করে তোলে।

খাদ্যের পুষ্টিমান বজায় রেখে স্বাদ ও গন্ধ অক্ষুণ্ন রাখে বা স্বাদ বাড়িয়ে দেয় মাটির পাত্র। অন্যান্য উপাদানের তৈজস দিয়ে এটা সম্ভব নয়।

শরীরে টক্সিক কেমিক্যালের মাত্রা কমাতে সাহায্য করে মাটির পাত্রে রাখা পানি। লোহা, স্টিল কিংবা প্লাস্টিক জাতীয় পাত্রে পানি রাখলে সেখান থেকে নানা ধরনের দূষিত পদার্থ ঢুকতে পারে শরীরে। তবে মাটির পাত্রে পানি রাখলে সেটি সম্ভব নয়। শরীরের অ্যাসিড দূর করতেও কাজ করে এটি।

আমাদের শরীরে মেটাবোলিজম ঠিক রাখতে মাটির পাত্র ব্যাবহারে খুবই উপকার পাওয়া যায়। মাটির পাত্রে একধরনের ইলেকট্রন থাকে যেটি শরীরের জন্য উপকারী। যে কারণে মাটির পাত্রে রাখা পানি পান করলে শরীরে মেটাবলিক রেট বাড়তে থাকে।

যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা নিয়মিত মাটির পাত্রে রাখা পানি পান করতে পারেন। এটি বেশ ভালো কাজ করে। যারা একটু বয়স্ক, তারা পানি পানের ক্ষেত্রে মাটির পাত্র ব্যবহার করুন। এতে শরীরের অনেক সমস্যার সমাধান মিলবে।

উচ্চ তাপে মাটির পাত্র রাখলেও তা ভেঙে যায় না। মাটির পাত্রগুলো উচ্চতাপে পুড়িয়ে বানানো হয় বলে এটি অনেকটা তাপপ্রুফ হয়ে ওঠে। তা ছাড়া এটি তাপ প্রতিরোধী বলে পরিচিত। এগুলো আপনার খাবারকে দীর্ঘ সময়ের জন্য গরম রাখতে পারে

এছাড়াও বেশির ভাগ মাটির পাত্রই মাইক্রোওয়েভে ব্যবহার করা যায়। মাইক্রোওয়েভে মাটির পাত্র রাখলে উচ্চ তাপমাত্রার সংস্পর্শে এলে কোনো ক্ষতিকর গ্যাস বের হয় না, যা প্লাস্টিকের ক্ষেত্রে ঘটে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments