মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণমাত্র ৪.৪৬ শেয়ারের দর বৃদ্ধি: নিশ্চুপ বিএসইসি
spot_img
spot_img

মাত্র ৪.৪৬ শেয়ারের দর বৃদ্ধি: নিশ্চুপ বিএসইসি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার, ২০ ডিসেম্বর সপ্তাহের তৃতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দর। এছাড়া দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৪.৪৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২০ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২০ শতাংশ বা ১২.৪৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২২৬.৫০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৩.৩২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯৯.৪৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪ টির, কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪.৪৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৪ কোটি ৬ লাখ ৫১ হাজার ৫১৯টি শেয়ার ৮১ হাজার ২৭৮ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩২২ কোটি ৪১ লাখ ১৭ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ আজ ১৯ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১০ শতাংশ বা ৬.৬২ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ২৩৮.৯৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.১৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৩৬৬.৮২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.৩৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ২০১.৭৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৩০ টির, কমে ৫৪টির এবং অপরিবর্তিত রয় ২৪১ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৯.২৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৬ কোটি ৯ লাখ ১০ হাজার ৮৪৮টি শেয়ার ৮০ হাজার ৫০৩ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৪৫৬ কোটি ৯৬ লাখ ৭৯ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৩৪ কোটি ৫৫ লাখ ৬২ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১১ শতাংশ বা ২০.১৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৩৮৩.৯৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ১২টির, কমেছে ৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৬টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৮ কোটি ৪০ লাখ ৯৫ হাজার ৮৯৬ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭ কোটি ২০ লাখ ১১ হাজার ৯৪৮ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ১ কোটি ২০ লাখ ৮৩ হাজার ৯৪৮ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/মু.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments