শনিবার, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeরাজনীতিমাথা গরম না করে জনগণের দাবি মেনে নিন : শফিকুর রহমান
spot_img
spot_img

মাথা গরম না করে জনগণের দাবি মেনে নিন : শফিকুর রহমান

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঢাকা থেকে চট্টগ্রামে অনুষ্ঠিত প্রথম দফার লং মার্চ সফল হওয়ায় অনেকের মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, গত দুই দিনে রাজধানীতে এমন পরিস্থিতির কিছু লক্ষণ দেখা গেছে। হতাশ হয়ে মাথা গরম না করে জনগণের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে রংপুর অভিমুখী লং মার্চ কর্মসূচির উদ্বোধনী সমাবেশে এসব কথা বলেন শফিকুর রহমান।

তিনি বলেন, এটি ১১ দলীয় ঐক্যের দ্বিতীয় দফার লং মার্চ। এর আগে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে প্রথম দফার লং মার্চ অনুষ্ঠিত হয়েছে। আল্লাহর রহমতে সেই কর্মসূচি সফল হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এর পর থেকেই অনেকের মাথা গরম হয়ে গেছে। গত দুই দিনে রাজধানীতে তার কিছু লক্ষণও দেখা যাচ্ছে।

শফিকুর রহমান বলেন, আমরা অনুরোধ করব, হতাশ হয়ে মাথা গরম করবেন না। বরঞ্চ জনতার দাবি মেনে নেওয়ার চেষ্টা করুন। আজকে আট দফা, মনে রাখবেন, এটা নয় দফা হতে পারে, ১০ দফা হতে পারে। আবার জাতির প্রয়োজনে যেকোনো সময় এটা এক দফায় পরিণত হতে পারে।

আট দফা দাবি ভবিষ্যতে এক দফায় রূপ নিলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলেও সতর্ক করেন জামায়াতে ইসলামীর আমির। তিনি বলেন, এক দফায় যখন পরিণত হবে, তখন কিন্তু পরিস্থিতি খুবই ভয়াবহ হবে। আমরা বলি, সেই পরিস্থিতির মুখোমুখি হওয়ার আগে সাম্প্রতিক অতীত থেকে শিক্ষা নিন। শিক্ষা নিয়ে জনগণের দাবি মেনে নিন।

জনগণের দাবি মেনে না নিলে কোনো ধরনের চক্রান্ত বা ষড়যন্ত্র সফল হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। শফিকুর রহমান বলেন, যদি দাবি মানতে ব্যর্থ হন, তাহলে পরিষ্কার বলে দিচ্ছি, কোনো চক্রান্ত-ষড়যন্ত্রে কোনো কাজ হবে না। আমরা কোনো কিছুকেই পরোয়া করব না। কারণ আমরা কোনো দলীয় দাবি নিয়ে মাঠে নামিনি। আমরা ১৮ কোটি মানুষের দাবি নিয়ে মাঠে নেমেছি।

১১ দলীয় ঐক্যের সঙ্গে দেশের ১৮ কোটি মানুষ রয়েছে দাবি করে তিনি বলেন, আজকে ১৮ কোটি মানুষ ১১ দলের সঙ্গে আছে। সেই দাবি আদায় করে আমরা ঘরে ফিরব, ইনশাআল্লাহ।

আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে শফিকুর রহমান বলেন, আমরা জনগণকে কথা দিচ্ছি, এ লড়াই শুরু হয়েছে। দাবি আদায় করেই ঘরে ফিরব, ইনশাআল্লাহ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments