
ডেইলি শেয়ারবাজার ডেস্ক:
মানবতা ও মানব স্বাস্থ্যের কথা চিন্তায় রেখে মুজিব শতবর্ষের উদ্বোধনী অনুষ্ঠান পুনঃবিন্যাস করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ নিয়ে রাজনীতি করার কিছু নেই। আজ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, করোনা নিয়ে আতঙ্ক না ছড়িয়ে সতর্কত থাকতে হবে। করোনা ভাইরাস প্রতিরোধে সরকার সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। করোনা ভাইরাসকে পূঁজি করে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট যে মজুদদারির পাঁয়তারা শুরু করেছে তার বিরুদ্ধে ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে অভিযান শুরু হয়েছে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
























Recent Comments