বৃহস্পতিবার, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়মানুষ যেন ভালো থাকে, সেই কাজটুকু যেন করতে পারি: প্রধানমন্ত্রী
spot_img
spot_img

মানুষ যেন ভালো থাকে, সেই কাজটুকু যেন করতে পারি: প্রধানমন্ত্রী

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: নিজের ৭৪তম জন্মদিনে দেশবাসীর কাছে দোয়া চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার কাছ থেকে বাংলাদেশের মানুষের যেন উপকারই হয়, মানুষ যেন ভালো থাকে, সেই কাজটুকু যেন করতে পারি। তিনি বলেন, যতদিন বেঁচে আছি সম্মানের সঙ্গে যেন বাঁচতে পারি।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মন্ত্রিসভার বৈঠকে যুক্ত হন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি, এই দেশটাকে যেন জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ হিসেবে গড়তে পারি। বাংলাদেশের মানুষ যেন বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতে পারে, ওই টুকই আমার প্রচেষ্টা, আর কিছু না। নইলে বাবা-মা ভাই সব হারিয়ে রিক্ত নিঃস্ব হয়ে এই দেশে এসে কাজ করা, এটা খুবই কঠিন কাজ।

তিনি বলেন, তারপরেও শুধু একটা কথা চিন্তা করেছি যে দেশটাকে আমার বাবা এতো ভালোবেসেছেন, সে দেশের মানুষকে তাদের জন্য কিছু করে যেতে হবে। তার (বঙ্গবন্ধুর) স্বপ্নটা যেন অপূর্ণ না থাকে, সেটা যেন পূর্ণ করতে পারি, সকলের সহযোগিতায় আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারছি। হয়তো করোনা ভাইরাস না আসলে আরও অনেক কাজ করতে পারতাম।

শেখ হাসিনা বলেন, যত বাধা বিঘ্ন আসুক সেটা অতিক্রম করার মতো ক্ষমতা বাংলাদেশের মানুষের আছে। এজন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানাই।

প্রসঙ্গত, বঙ্গবন্ধুকন্যা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৪তম জন্মদিন আজ। করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে এ উপলক্ষে সীমিত পরিসরে স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে দলীয়ভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments