শনিবার, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকমার্কিন জাহাজে করোনার আঘাত! জাপান থেকে বাঙালি কর্মীর কাতর আর্জি
spot_img
spot_img

মার্কিন জাহাজে করোনার আঘাত! জাপান থেকে বাঙালি কর্মীর কাতর আর্জি

যুক্তরাষ্ট্রের যাত্রীবাহী ডায়মন্ড প্রিন্সেস নামক একটি জাহাজে করোনাভাইরাসের সংক্রমণ ঘটেছে। জাহাজটিতে এ প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছে অন্তত ৬৫ জন। জাহাজটি জাপানের ইয়োকোহামায় নোঙর করা রয়েছে। জাহাজটিতে আটকে পড়েছে ৬ বাঙালিসহ ১২০ জন ভারতীয়। আটকে পড়াদের জন্য উৎকণ্ঠায় তাদের পরিবার। তাদের মধ্যে উত্তর দিনাজপুরের এক যুবক রয়েছে, সে পেশায় একটি বেসরকারি জাহাজের কেবিন ক্রু। উদ্ধারের জন্য ভারতীয় সরকারের কাছে আবেদন জানিয়েছেন তারা।

জাহাজটিতে আটকে পড়া একজন বাঙালি কর্মী উদ্ধারের জন্য আকুল আর্জি জানিয়েছেন। এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এবিপি। তাতে যুবক জানিয়েছেন, এই মুহূর্তে তাদের জাহাজ জাপানের ইয়কোহামা বন্দরে রয়েছে। করোনা ভাইরাস ছড়িয়ে পড়া রুখতে সেখানে ওই জাহাটিতে আলাদা করে রাখা হয়েছে। ডায়মন্ড প্রিন্সেস নামে ওই জাহাজে মোট ১৬০ জন ভারতীয় কর্মী রয়েছেন বলে দাবি করেছেন ওই যুবক।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments