ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বোর্ড সভার (পর্ষদ সভা) তারিখ পরিবর্তন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মার্কেন্টাইল ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৪ মের পরিবর্তে ২৩ মে বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। একই সভায় কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে।
২০১৯ সালে কোম্পানিটি ৭ শতাংশ লভ্যাংশ দিয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
































Recent Comments