
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংকের এক উদ্যোক্তা ৮ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, উদ্যোক্তা এ কে এম শাহেদ রেজার কাছে কোম্পানিটির ৫ কোটি ০১ লাখ ৯৪ হাজার ১২৬ টি শেয়ার রয়েছে। এখান থেকে তিনি ৮ লাখ শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন।
উল্লেখ্য, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঘোষণাকৃত শেয়ার বিক্রি সম্পন্ন করবেন এই উদ্যোক্তা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.
























Recent Comments