সোমবার, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদমার্জিন ঋণগ্রহীতাদের তথ্য চেয়েছে রূপালী লাইফ
spot_img
spot_img

মার্জিন ঋণগ্রহীতাদের তথ্য চেয়েছে রূপালী লাইফ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ২০২৫ সালের চূড়ান্ত লভ্যাংশের জন্য যোগ্য মার্জিন ঋণগ্রহীতাদের তথ্য চেয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এ জন্য সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউস ও ডিপোজিটরি পার্টিসিপেন্টদের (ডিপি) কাছ থেকে প্রয়োজনীয় তথ্যসহ বিবরণী চেয়েছে কোম্পানিটি।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউস ও ডিপিগুলোকে আগামী ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে মার্জিন ঋণগ্রহীতাদের বিবরণী জমা দিতে হবে। বিবরণীটি হার্ড কপি ও সফট কপি উভয় ফরম্যাটে জমা দিতে হবে।

জমা দেওয়া বিবরণীতে শেয়ারহোল্ডারের নাম, বিও আইডি নম্বর, ক্লায়েন্টভিত্তিক শেয়ার ধারণের পরিমাণ ও অবস্থান এবং যোগাযোগকারী ব্যক্তির তথ্যসহ প্রয়োজনীয় বিস্তারিত তথ্য দিতে হবে।

রূপালী লাইফ জানিয়েছে, ২০২৫ সালের চূড়ান্ত লভ্যাংশের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছিল ২০ আগস্ট ২০২৬।

এ ছাড়া সংশ্লিষ্টদের সফট কপি ই-মেইলের মাধ্যমে কোম্পানির নির্ধারিত ঠিকানায় পাঠাতে বলা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় যোগাযোগের জন্য কোম্পানির পক্ষ থেকে ০১৮৪৭১৩৩৭২২ ফোন নম্বরও দেওয়া হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments