বুধবার, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদমার্জিন ঋণের সুদ হারের নির্দেশনা ১ জুলাই থেকে কার্যকর
spot_img
spot_img

মার্জিন ঋণের সুদ হারের নির্দেশনা ১ জুলাই থেকে কার্যকর

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: মার্চেন্ট ব্যাংকার কর্তৃক প্রদত্ত মার্জিন ঋণের উপর সুদ বা মুনাফা আদায়ের ক্ষেত্রে কস্ট অব ফান্ডের সাথে যে সর্বোচ্চ ৩ শতাংশ স্প্রেড আদায় করতে পারবে তা ১ ফেব্রুয়ারির পরিবর্তে ১ জুলাই থেকে কার্যকর হবে বলে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

৭ মার্চ (রোববার) বিএসইসি এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

বিএসইসির নির্বাহী পরিচালক মো: আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, মার্চেন্ট ব্যাংকার্স (পোর্টফোলিও ম্যানেজার) কর্তৃক প্রদত্ত মার্জিন ঋণের উপর গ্রাহকের নিটক হতে সুদ বা মুনাফা আদায়ের ক্ষেত্রে কস্ট অব ফান্ডের সাথে যে সর্বোচ্চ ৩ শতাংশ স্প্রেড আদায় করতে পারবে তা আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই নির্দেশনা বলবৎ থাকবে।

এর আগে সর্বোচ্চ ৩ শতাংশ স্প্রেড আদায়ের বিষয়ে গত ১৪ জানুয়ারি একটি নির্দেশনা দিয়েছিল বিএসইসি। ওই নির্দেশনায় বলা হয়েছিল সর্বোচ্চ ৩ শতাংশ স্প্রেড আদায় ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। কিন্তু ৭ মার্চ আরেকটি সাক্যুলার জারি করে বিএসইসি জানিয়েছে এই নির্দেশনা ১ জুলাই থেকে কার্যকর হবে।

অপরদিকে মার্জিন ঋণের সুদ বা মুনাফার (সার্ভিস চার্জ ইত্যাদিসহ, যদি থাকে) বার্ষিক হার ১২ শতাংশের বেশি হবে না বলে যে নির্দেশনা দেয়া হয়েছে তা ১ ফেব্রুয়ারি থেকেই কার্যকর হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments