মঙ্গলবার, ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিমার্জিন রুলসের খসড়া অনুমোদন দিল বিএসইসি
spot_img
spot_img

মার্জিন রুলসের খসড়া অনুমোদন দিল বিএসইসি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্সের সুপারিশ বিবেচনায় নিয়ে এবং বিনিয়োগকারীদের বিনিয়োগের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিতের লক্ষ্যে মার্জিন রুলস, ২০২৫ এর খসড়া অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯৬৭তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়। বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্সের সুপারিশগুলো বিবেচনায় নিয়ে এবং বিনিয়োগকারীদের বিনিয়োগের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিতের লক্ষ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫ এর খসড়া অনুমোদন দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এছাড়া মার্জিন রুলস, ১৯৯৯ রহিত বা বাতিল করার জন্য মার্জিন রুলস, ২০২৫ এর খসড়াও কমিশন সভায় অনুমোদনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। মার্জিন ঋণ অর্থায়নকারী হিসেবে স্টক ব্রোকার এবং মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার উভয়ের জন্য খসড়া ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫’ প্রযোজ্য হবে। খসড়া আইনে শুধু ইক্যুইটি সিকিউরিটিতে মার্জিন অর্থায়নের জন্য প্রযোজ্য হবে।

খসড়া বিধিমালা বিষয়ে জনমত যাচাইয়ের জন্য কমিশনের ওয়েবসাইট ও পত্রিকায় প্রকাশ করা হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments