ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত মালেক স্পিনিংয়ের সহযোগী প্রতিষ্ঠান সালেক টেক্সটাইল লিমিটেডের ফেব্রিক্স ইউনিটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠানটির ৯৭.৯২৫ শতাংশ মালিকানা রয়েছে মালেক স্পিনিংয়ের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, গত ৪ এপ্রিল দুপুর ১২টা ১৫ মিনিটে সালেক স্পিনিংয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে ফ্যাক্টরির যন্ত্রপাতি, ফ্যাক্টরি শেড, এসি প্লান্টস ও ইয়ার্ন এবং ফেব্রিক্সের ক্ষতিগ্রস্ত হয়।
ফায়ার সার্ভিসের সহযোগিতায় ৭-৮ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। সালেক স্পিনিংয়ের কারখানাটি ফায়ার ইন্স্যুরেন্সের অধীনে রয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
































Recent Comments