ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মালেক স্পিনিং মিলসে গত ১০ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় গাজীপুরের কালিয়াকৈরে সফিপুরে অবস্থিত কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কারখানার কাচাঁ তুলার গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়।ফায়ার সার্ভিসের ৩টি েইউনিট সহ কোম্পানির ফায়ার ফাইটিং টিম আগুন নিয়ন্ত্রনে আনে।
কোম্পানিটি জানায়, তুলার বেলগুলি অত্যান্ত সংকুচিত হওয়ায় বিক্ষিপ্তভাবে আগুনের ঘটনা ঘটেছে,যা ফায়ার সার্ভিস টিম নিয়ন্ত্রণে এনেছে। কোম্পানিটির ওয়ার হাউজ এবং তুলা বিমা পলিসির নিয়ন্ত্রণে আছে।
কারখানায় আগুনে একজন আহত হয়েছে, সে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছে। ১১ ডিসেম্বর সকাল থেকে কারখানার আংশিক কারযক্রম চালু রয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.



























Recent Comments